
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তাঁর নিজ বাড়ি হিজল করচ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান।
পুলিশ সুপার জানান, সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
জানা গেছে, ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যান থাকাকালে ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন মান্নান।
তিনি ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিলে তিন বছর পর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।
২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
৪ মিনিট আগে
ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগে