
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর চৌহাট্টায় বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা। প্রথম আলোর সিলেট অফিসে ইটপাটকেল ছুড়ে গ্লাস, সাইনবোর্ড ভাঙচুর করেন তাঁরা।
জানা গেছে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রাতে নগরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চৌহাট্টায় বিজয় চত্বরে জড়ো হন ছাত্র-জনতা। সেখানে হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তাঁরা। পরে কয়েকজনের একটি মিছিল থেকে নগরীর বারুতখানায় অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে। এতে কার্যালয়ের গ্লাস ও সাইনবোর্ড ভেঙে যায়। তবে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি কেউ। এ ছাড়া রাতে নগরের চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল জাকির বলেন, গত রাতে প্রথম আলো অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়েছে। আলপাইনে ইটপাটকেল নিক্ষেপ করা হলেও ভাঙচুর হয়নি। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে