
৩৪ লাখ টাকার বিল পাইয়ে দিতে ঘুষ লেনদেনের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গোয়েন্দা সংস্থার হাতে দুই নার্স আটকের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ।
মামলার প্রধান আসামি হলেন সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক। তিনি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সাধারণ সম্পাদক। অপর দুজন গোয়েন্দা সংস্থার হাতে আটক হওয়া সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব।
এর আগে মঙ্গলবার দুপুরে ঘুষের ছয় লাখ টাকাসহ ওই দুই আসামিকে (আমিনুল-সুমন) হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটক করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনার পর থেকে প্রধান আসামি ইসরাইল আলী সাদেক পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাদেকসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে (পুরুষ) অর্থসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। মামলার প্রধান আসামি ইসরাইল আলী সাদেক পলাতক আছে।’
মামলার এজাহার থেকে গেছে, সম্প্রতি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স গীতা রানী হালদারের আট বছরের প্রাপ্য ৩৪ লাখ টাকা বকেয়া বিল করে দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাদেক। পরে গীতাকে ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা দিতে রাজি করান।
এররে গীতা তাঁকে অগ্রিম ৫০ হাজার টাকা দেন। গতকাল ৯ জানুয়ারি দুপুরে সাদেকের দাবি করা বাকি ছয় লাখ টাকা আমিনুলের কাছে জমা দেন গীতা। তখন গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমিনুলকে নগদ ছয় লাখ টাকাসহ আটক করেন। পরে আমিনুলের দেওয়া তথ্যমতে, সুমনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হলে তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সাদেকের নির্দেশ ও অজ্ঞাত আরও কয়েকজনের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এসব অবৈধ কাজ করে আসছেন তাঁরা।
প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘সাদেক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দালালি করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছে। দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য দপ্তরে তার বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা কোতোয়ালি থানায় এজাহার করেছি।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৩ মিনিট আগে