
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও বালুবাহী ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার এলাকায় এই অবরোধ করা হয়।
মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও বিপাকে পড়েন। পরে থানা-পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, উপজেলার শিলেরভাঙ্গা সড়ক দিয়ে একটি বালুবাহী ট্রাক যাওয়ার সময় সড়কের বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশা ও ট্রাকের চালকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালকের সঙ্গে শিলেরভাঙ্গা এলাকার আরও কয়েকজন যোগ দিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কয়েকটি ট্রাক আড়াআড়ি করে রাখেন ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা।
ট্রাক-পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি কবির আহমদ বলেন, ‘আমাদের দুজন সদস্যকে অটোরিকশার চালক ও তাঁদের সহযোগীরা মারধর করেছেন। শ্রমিক আহতের প্রতিবাদে অন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আহত শ্রমিকেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা ও ট্রাকের চালকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে