হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সাহিত্য উৎসবের অনুষ্ঠান বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আজ সোমবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।
এতে বলা হয়েছে ‘আমরা সম্প্রতি শব্দকথা প্রকাশনের একটি প্রচারণা থেকে অবগত হয়েছি, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৩’ আয়োজন করা হয়েছে। যা আগামী ৩ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে। নাচ, গান, পুথি পাঠসহ অন্যান্য আয়োজন যা সাহিত্য উৎসবের নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও উল্লেখ করা হয়েছে, এ জন্য এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এসব আয়োজনে স্বাভাবিকভাবেই একটি প্রাকৃতিক বন এবং (সাতছড়ি জাতীয় উদ্যানে বসবাসকারী) বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম দেশে প্রচলিত ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) আইন-২০১২’ এর পরিপন্থী। তাই সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে এ ধরনের আয়োজন বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘সাতছড়ি জাতীয় উদ্যানে যে সাহিত্য উৎসব করবে সেটাই আমাকে জানানো হয়নি। যাই হোক বিষয়টি আমাদের নজরে এসেছে। উদ্যানটি মৌলভীবাজার বন বিভাগের অধীনে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা অনুমতি দেয়নি। আয়োজকেরা অন্যত্র জায়গা খুঁজছেন।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে