
সিলেটের একটি স্থানীয় দৈনিকের কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবু (৩৬) হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সল আহমদকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগের ৪৮ নম্বর বাসার আব্দুল মুকিতের ছেলে।
আজ সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ফয়সল স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকে ফয়সলের ছবি পাঠিয়ে জানতে চাইলে তাঁরা বলেন, এই ব্যক্তির স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের ফয়সল আহমদ জানায় তারা কয়েকজন মিলে অমিত দাস শিবুকে ঘটনার সময় অর্থাৎ গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে তাদের একজন (আক্রমণকারী) অমিতের ব্যবহৃত হেলমেট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। মারপিটের একপর্যায়ে অমিত অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। ফয়সলরা অমিতের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।’
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, ফয়সল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অনেক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জানতে চাইলে এসএমপির উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত হত্যার কারণ বলছি না। জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফয়সলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। আশা করি বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।’
এরআগে শনিবার রাতে নগরের ঈদগাহ এলাকার হাজারিবাগ থেকে ফয়ছল আহমদকে আটক করা হয়। একইদিন দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে