‘আগুনে আমার সারা জীবনের কামাই পুড়ে গেছে। সংসারটা ঠিকমতো চলছিল না। তাই মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা জমাইছিলাম। আমার জমানো সব টাকা পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই নেই।’
পোড়া ঘরের ভিটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালারপাড় গ্রামের পল্লি চিকিৎসক আলাল মিয়া। দুই ছেলে সাইমন, শাওন ও স্ত্রী শারমিনকে নিয়ে নিজ বসতভিটায় থাকতেন আলাল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর বসতভিটায় আগুন লাগে। এতে আলালের ঘরের আসবাবের সঙ্গে কষ্টে জমানো সাড়ে ৩ লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
আলাল বলেন, ‘নিজ ঘরেই ওষুধের দোকান ছিল। ওষুধ বিক্রি করে যা পেতাম, সব জমিয়ে রাখতাম। মালয়েশিয়ায় যাওয়ার জন্য কথাবার্তা চলছিল। কিন্তু আমার ওই কষ্টের টাকা সব পুড়ে গেল। এখন আমার সবকিছু শেষ। থাকব কোথায়, খাব কী, কিছুই জানি না।’
আলালের জামাতা শাহাব উদ্দিন বলেন, ‘রাতে বেশ কয়েকবার বজ্রপাতের ঘটনা ঘটেছে। তখন বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় তাঁর স্ত্রী আফসানা ও ছেলে আমিনুলও ওই ঘরে ছিল।
আলালের ছেলে শাওন জানায়, ‘রাত ৪টা পর্যন্ত চেষ্টা করেও আমরা আগুন নেভাতে পারিনি। ঘরের সবকিছু পুড়ে শেষ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল কিছুই বুঝতে পারছি না।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলম জানান, আগুন লাগার সময় ঘরের সবাই ঘুমাচ্ছিল। আগুনের তাপে তাদের ঘুম ভাঙে। আলালের ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে তাঁর।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘর মেরামতের জন্য নগদ ২০ হাজার টাকা ও দুই বান্ডিল টিন আলালকে দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে