
সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
এর আগে এক মাসের ব্যবধানে ফের আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট অঞ্চল। এরই মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট নগরের বিভিন্ন এলাকা। বন্যা প্লাবিত সুনামগঞ্জের সঙ্গে সিলেটসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে সোমবার পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে একই পুকুরে ডুবে মারা যায় এজাহার ও উম্মে মানহা। এর আগে দুপুরে অন্য একটি পুকুর থেকে উদ্ধার করা হয় আলিফা আক্তারের মরদেহ।
১৬ মিনিট আগে
কোলাহল, দুরন্তপনা ও স্কুল যাওয়ার বয়সে তানিয়া কাতরাচ্ছে হাসপাতালে মেঝেতে। অভাবের তাড়নায় দু’মুঠো ভাতের জন্য বাসা বাড়িতে কাজ করতে গিয়ে মানুষের চরম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে তার ১১ বছরের ছোট্ট শরীরটি। পুরো শরীরজুড়ে ক্ষত চিহ্ন, ফাটা মাথায় একাধিক সেলাই, পিঠের গভীর ক্ষততে ধরেছে পচন। পচন ধরেছে দুই পায়েও।
১৮ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে