সিলেটে প্রায় ছয় হাজার কেজি ভারতীয় পেঁয়াজসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত ইমান আলী (৪০) জামালপুরের ইসলামপুরের আগুনের চরের সায়েদ জামানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর সিনেমা হলের বিপরীতে আইবি কমপ্লেক্স ভবনের সামনে পুলিশ অভিযান পরিচালনা করে একটি ট্রাকে ১১৮ বস্তায় ৫ হাজার ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ একজনকে আটক করা হয়েছে। পেঁয়াজগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১ হাজার ৫০০ টাকা। এ সময় ওই ট্রাকটি আটক করে জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আফাজ উদ্দিনের (৬২) মৃত্যুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাঁরা। শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য...
৬ মিনিট আগে
শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত এক নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
১০ মিনিট আগে
রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কক্সবাজারের মানুষ ধানের শীষে রায় দিয়েছে। চারটি আসনেই ধানের শীষ জয়যুক্ত হয়েছে।’
১ ঘণ্টা আগে