
মে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। তিনি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় জামিল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান।
এ সময় দলীয় নেতা–কর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান শেখ সুজাত মিয়া। তাৎক্ষণিক খবর পেয়ে নবীগঞ্জ থানা–পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
বিএনপি নেতা–কর্মীদের দাবি, শেখ সুজাত মিয়ার ওপর পিস্তল, দেশীয় রামদা, ছুরিসহ হামলা চালানো হয়।
জানতে চাইলে সাবেক এমপি শেখ সুজাত মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র্যালি শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন দেশীয় অস্ত্রসহ আমার ওপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে নেতা–কর্মী থাকায় রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের একজনকে অস্ত্রসহ আটক করেছে।’

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা, ছুরিসহ জামিল মিয়া নামের একজনকে আটক করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দুই যুবককে ৪০ লাখ টাকা নিয়ে জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে করা মানব পাচার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মো. কামাল হোসেন (৪৭) নামের এই ব্যক্তিকে গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-১১। সংস্থাটির ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান।
৩১ মিনিট আগে