
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের ফান্ডের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গিরঘাট জামে মসজিদের ফান্ডের ১৪ লাখ টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। একপক্ষের নেতৃত্বে ছিলেন মো. তাইবুল্লাহ, যিনি ফান্ডের টাকা ব্যাংকে জমা রাখার পক্ষে। অন্যদিকে আলহাজ্ব মিয়ার পক্ষের লোকজন টাকা অন্য কাজে ব্যবহারের চেষ্টা করেন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক বৈঠকে এ নিয়ে তুমুল বাগ্বিতণ্ডার পর আজ শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে রয়েছেন—আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, আতর আলী, ইসলাম উদ্দিন, আমান আলী, রমজান আলী, ফারজাহান আক্তার, আব্বাস আলী, জামান মিয়া, সাদেক মিয়া প্রমুখ। আহত প্রায় ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়।
মো. তাইবুল্লাহ বলেন, ‘মসজিদের ফান্ডের টাকা স্বচ্ছতার জন্য ব্যাংকে জমা রাখার প্রস্তাব করেছিলাম। কিন্তু আলহাজ্ব মিয়া ও তার সহযোগীরা এ টাকা অপচয়ের চেষ্টা করছেন। "
অন্যদিকে, আলহাজ্ব মিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আহতদের বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নাঈম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে প্রায় ৫০ জন এসছিল। এর মধ্যে ১৫ জন বর্তমানে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘মসজিদের ফান্ডের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১১ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে