
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) তিন ওয়ার্ডে ছয় ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার বেলা ৩টার সময় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্ড তিনটি হচ্ছে, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড।
তারেক আহমেদ বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।’
হালনাগাদ ভোটার তালিকায় অনুসারে, সিলেট সিটিতে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাধবরায় গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুনের (৫৫) ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন মনোয়ারা খাতুন এবং তাঁর স্বামী নুহু আলী। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার মাথাবিহীন লাশটি বরিশালের গোপাল চন্দ্র দাসের (৪০)। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গোপালের স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর মাথার সন্ধান মেলেনি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
১৩ মিনিট আগে
গরমের মৌসুম শুরু হলেই দেশে বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা জোরদার করতে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে