
সিলেটে দুই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তানভীর আলী (২৩) শাহপরান (র.) থানার আটগাঁওয়ের বাসিন্দা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার নাইওরপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। সেখানে তল্লাশি করে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চিনি ছিল। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার জানান, আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গাব্রিজসংলগ্ন সাজেদা মোটরসের সামনে একটি পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে চালককে থামার সংকেত দেওয়া হয়।
২০ মিনিট আগে
সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে