
পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। টানা বৃষ্টির মধ্যে আজ মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন পাঠানো হচ্ছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে পারে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
আজ মঙ্গলবার সকালে নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ইভিএম মেশিন বিতরণের সময় রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন।
ফয়সল কাদের বলেন, বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। বৃষ্টির মধ্যে ভোটার কেমন আসবেন এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ভোটারেরা আসবেন। ভোটের জন্য সব কেন্দ্র প্রস্তুত থাকবে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। চার-পাঁচটা কেন্দ্রের মাঠে পানি উঠেছে। ওসব কেন্দ্রে পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।
সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচন কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯০টা কেন্দ্রে ১ হাজার ৭৪২টি সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা থাকবে। তবে গোপন কক্ষ সিসি ক্যামেরার আওতার বাইরে থাকবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, আর ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন হলেন নারী ভোটার। এখানে হিজড়া সম্প্রদায়ের রয়েছেন ছয়জন।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাধবরায় গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুনের (৫৫) ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন মনোয়ারা খাতুন এবং তাঁর স্বামী নুহু আলী। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার মাথাবিহীন লাশটি বরিশালের গোপাল চন্দ্র দাসের (৪০)। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গোপালের স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর মাথার সন্ধান মেলেনি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
১২ মিনিট আগে
গরমের মৌসুম শুরু হলেই দেশে বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা জোরদার করতে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগে