
সুনামগঞ্জের মধ্যনগরে ট্রলার থেকে মনাই নদে পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া গ্রামের পাশে মনাই নদী থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশীকুণ্ডা বাজার থেকে ট্রলারে করে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে সানুয়া গ্রামসংলগ্ন মনাই নদে নিখোঁজ হন ওই তরুণ।
নিখোঁজ তরুণের নাম সাফেল মিয়া (১৮)। তিনি কাউয়ানি গ্রামের মৃত আলী নূরের ছেলে।
বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, ট্রলার থেকে মনাই নদে পড়ে নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাবাসী তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়।
এলাকাবাসী জানায়, রাতভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে কয়েক শ মিটার দূরে ভাসমান অবস্থায় নিখোঁজ তরুণের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে