
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। নবম দিনের কর্মসূচি হিসেবে আজ সোমবার বিকেলে ৫টায় চোখে কালো কাপড় বেঁধে অর্থহীন কারিগরির বিরুদ্ধে শহীদ মিনারের সামনে নীরব প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এর আগে গতকাল রোববার বিকেলে তাঁরা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেন তাঁরা। আর শনিবার রাতে তাঁরা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করেছেন। মিছিলে তাঁরা তাঁদের ঘোষিত এক দফা দাবিতে নানা স্লোগান দেন।
কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. তানভীর মাহমুদ বলেন, এখনো পর্যন্ত আশানুরূপ কোনো সমাধান আসেনি। সম্পূর্ণ আশ্বাস ও সুনির্দিষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে।
এ বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও সব খোঁজখবর নিচ্ছি। বাইরে থেকেই আপাতত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছি। আজ শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন। আমরা আশা করছি শিগগিরই ভালো কোনো ফলাফল পাবো।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে এর ৩৫ ঘণ্টা পর তাঁদের অবমুক্ত করে দেন তাঁরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর
১০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় ওই কর্মীদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে