
ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদী-তীরবর্তী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। দুর্ভোগে আছেন চার উপজেলার বাসিন্দারা।
সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৬ সেমি ও ছাতক পয়েন্টে ১৩৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা।
নদীর পানি বাড়ার কারণে সুনামগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। দেশে টানা বৃষ্টির সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাউবো। ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।
সুনামগঞ্জ পৌর এলাকার হাছননগর, সুলতানপুর আবাসিক এলাকার অন্তত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজে। বন্যাকবলিতদের জন্য ইতিমধ্যে প্রতি উপজেলা বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে