
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদাবাজির অভিযোগে জমিয়ত ও জায়ামাতের দুই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। অন্যদিকে মিথ্যা চাঁদা দাবি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দিতে পাল্টা থানায় গেছেন জমিয়ত নেতা।
গতকাল শুক্রবার জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে অভিযোগ তুলে জমিয়ত ও জামায়াতের দুই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন বাংলাদেশে জমিয়ত জগন্নাথপুর পৌর শাখা সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর বাজার পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক লিটন মিয়া এবং তাঁর শ্যালক চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রশিশিবের সভাপতি রেজাউল কমির রিপন।
এদিকে, আজ শনিবার মিথ্যা চাঁদা দাবি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে লিটন মিয়াও থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগপত্র জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ ও তাঁর ছোট ভাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজরের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ আনেন লিটন মিয়া।
ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ বলেন, ‘আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় লিটন মিয়া ও তাঁর শ্যালক প্রায় সময় আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ভয়ভীতি দেখাতেন। একপর্যায়ে তাঁদের ১০ হাজার টাকা চাঁদাও দিয়েছি। পরবর্তী সময় গত ৩ জুন তাঁরা আমার কাছে আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু আমি দিইনি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অন্যদিকে লিটন মিয়া বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যার কোনো প্রমাণ সে দেখাতে পারবে না। সে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। ব্যবসার আড়ালে সে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে।’ তিনি বলেন, ‘সে আমাদের অনেক বাদ (অন্যায়) কাজ করতে বলেছিল। যা আমরা করিনি। তাই সে মিথ্যা অভিযোগ করেছে। এ ছাড়া এসব মিথ্যা অভিযোগ বিএনপি নেতারা ফেসবুকে ছড়িয়েছে। এতে আমাদের পরিবারের মানহানিসহ রাজনৈতিক দল জমিয়ত ও জামায়াতের সম্মানহানি হয়েছে।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকাজ চলছে। আইন সবার জন্য সমান। যে-ই অপরাধী হোক না কেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। রংপুরের তারাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি শেষে বর্তমানে বিচারাধীন রয়েছে আপিল বিভাগে। আপিল নিষ্পত্তি না হওয়ায় দুই আসামির মৃত্যুদণ্ডও কার্যকর করা যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি কার্যক্রম, শিক্ষার্থীদের নিবন্ধন ও বিভিন্ন নথিপত্রে বারবার জটিলতা সৃষ্টি হচ্ছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...
২ ঘণ্টা আগে