সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লাখ ১০ হাজার টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার রেজমান ওরফে তানিশা (২০) মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মালিকের সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে বাস করছিলেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সজীব মিয়া জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে লহরী গ্রামে মাদক বিক্রির গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক কারবারি তানিশাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়। পরে তানিশার তথ্যমতে তাঁর ঘর থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা ও ৭ বোতল মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, পুলিশ বাদী হয়ে মাদক আইনে গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষক ছিলেন।
১ সেকেন্ড আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে নতুন উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব
৮ মিনিট আগে
প্রতিদিন সকালে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হতেন রনজিলা পারভীন। স্কুলে পৌঁছেই কোমলমতি শিক্ষার্থীদের জড়িয়ে ধরতেন। কে পড়া শিখেছে, কে স্কুলে আসেনি, কার বাড়িতে কী সমস্যা, সবকিছুর খোঁজ রাখতেন তিনি। কিন্তু আজ রোববার সকালের সব দৃশ্যই কেমন অন্যরকম! স্কুলে এলেন রনজিলা পারভীন, তবে নিথর দেহ হয়ে, সাদা লাশবাহী
১০ মিনিট আগে
বক্তারা বলেন, গুমের শিকার কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে। তা করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম এবং গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।
২৮ মিনিট আগে