
যত সময় যাচ্ছে, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলেও সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছুদিন আগের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জবাসী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির পানি সীমান্ত নদীগুলো দিয়ে প্রবাহিত হলে সুনামগঞ্জ পৌর শহরসহ ছয় উপজেলার দুই শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এতে জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে আবারও পৌর শহরের অন্তত ৩০টি আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। এ ছাড়া সদর উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সঙ্গে পাঁচ উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে পৌর এলাকার বাসিন্দা তেঘরিয়া আবাসিক এলাকার নাদের আহমদ বলেন, ‘যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এটা আগে কোনো সময়ে দেখিনি। এবার পানি ঢোকেনি এমন কোনো ঘরবাড়ি নেই।’
হাছননগর এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘বাসাবাড়িত পানি আইছে, বাচ্চাকাচ্চা লইয়া বেশি চিন্তাত আছি। ঘরের ভেতরে পানি, বাইরেও পানি। ঘরের ভেতরে পানি বাচ্চাকাচ্চার জন্যি ঝুঁকিপূর্ণ হয়ে পড়িছে।’
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, ভারতের চেরাপুঞ্জিতে এবার বৃষ্টি বেশি হচ্ছে। আগামী দুই দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এতে নদীর পানি আরও বাড়বে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ২০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং প্রতি উপজেলায় চাল ও শুষ্ক খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আরও ত্রাণসহায়তার জন্য চিঠি পাঠিয়েছি। আশা করি খাদ্যসহায়তার কোনো সমস্যা হবে না।’

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
১ ঘণ্টা আগে