
সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরপরই রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট হাইস্কুল মাঠে।
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক নৃত্যশিল্পী বিভিন্ন এলাকায় গান ও ডিজে পার্টিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করেন। সেই সূত্রে পূর্বপরিচিত রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. কফিল উদ্দিন মেলার অনুষ্ঠানের জন্য ডাকেন। সে সুবাদে রানীরহাট বাজারে আসেন ওই তরুণী।
এরপর বায়নার কথা বলে রাতে রানীরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় আজ দুপুরে ওই নৃত্যশিল্পী তাড়াশ থানায় বাদী হয়ে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের তাড়াশ থানার জিআরও শিউলি খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে রফিকুল ইসলাম বলেন, ‘সে যৌনকর্মী। আমার সঙ্গে থাকা দুজন টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।’
মামলার বাদী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপর পাশবিক নির্যাতন হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগী নিজেকে একজন সংস্কৃতিকর্মী দাবি করেছেন। তিনি মেলা ও সার্কাসে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পূর্বপরিচিত হওয়ায় তাড়াশ উপজেলার রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী কফিল উদ্দিন তাঁকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে