
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু হলো। আজ রোববার দুপুরে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। সফলভাবে অপারেশনের মাধ্যমে ছেলে শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে অপারেশন থিয়েটারের।
নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি।
দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করত। অনেক রোগীদের ভোগান্তির স্বীকার হতে হতো। কিন্তু আজ থেকে এই ভোগান্তির অবসান ঘটবে। প্রাণ ফিরে আসবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোগীর সঙ্গে আসা স্বজন মোতাহার হোসেন বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বছর পর আজকে আমার চাচাতো বোনের অস্ত্রোপচার হলো। এখানে আবারও অপারেশন চালু হওয়ায় আমরা খুবই খুশি। এখন আর আমাদের বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে হবে না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের জন্য বিশেষ করে উল্লাপাড়া বাসির জন্য অনেক আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করতে পারছি। আজকে একটা সিজারের মাধ্যমে শুরু করলাম। ইনশা আল্লাহ এখন থেকে রেগুলার বেসিস এ নির্দিষ্ট দিনে রুটিন অপারেশন গুলো করব। অফিস টাইমে যেগুলো ইমারজেন্সি অপারেশন থাকে সেগুলো সাধারণ ওটিতে করা হবে। আমরা আশা কারি এতে করে নিম্ন আয়ের যারা মানুষ তাঁদের অনেক উপকার হবে।’

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহিদ আহমদ। ২১ এপ্রিল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। তবে অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
১৬ মিনিট আগে
সমঝোতার কথা বলে কৌশলে নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার ৯টি হাট-বাজারের মধ্যে আটটির ইজারা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের বিরুদ্ধে। প্রথম পর্যায়ে রেকর্ডসংখ্যক দরপত্রের শিডিউল বিক্রি হলেও শিডিউল কেনা একাধিক বিএনপির নেতার সমঝোতার কথা বলে কাউকেই দরপত্র...
২৬ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
২ ঘণ্টা আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
৩ ঘণ্টা আগে