ছোট বোনের বিয়ের কথা চলছে। বিয়েতে যত টাকা খরচ হবে সবই বহন করবেন বড় ভাই। মিশন থেকে ফিরে আসলেই ধুমধাম করে ছোট বোনের বিয়ে দিতে দেবেন বড় ভাই শরীফ। কিন্তু সে আশা তাঁর আর পূরণ হলো না মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া সেনা সদস্য শরীফ হোসেনের।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন শরীফ হোসেন। গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইলে শরীফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারকে। আজ বুধবার নিহতের ছোট ভাই কাউসার তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফ হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম।
বুধবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া গ্রামে শরীফের বাড়িতে সরেজমিনে দেখা যায়, ছেলের মৃত্যুতে শোকে শরীফের মা পাঞ্জু আরা বেগম নির্বাক হয়ে পড়েছেন। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লেবু শেখ। কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর ভাই ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা। সন্তানের ছবি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন তাঁর মা। শরীফের বাবা ও মা মাঝে মাঝে অস্পষ্ট কণ্ঠে শুধু বলছেন, ‘তোমরা আমার শরীফকে আইনা দাও, এইভাবে সে চইলা যাইতে পারে না।’
পরিবারের একমাত্র উপার্জনকারী শরীফ। বাবা ছিলেন তাঁত শ্রমিক। ২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মিশনে যাওয়ার ৬ মাস আগে বিয়ে করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে শরীফ সবার বড়। মিশন থেকে ফিরে একমাত্র ছোট বোন লাকী খাতুনের দিয়ে দেওয়ার কথা ছিল।
নিহত সেনা সদস্য শরীফ হোসেনের ছোট ভাই কাউসার তালুকদার বলেন, ‘আমার ভাই নিহত হয়েছে এই খবর আমরা পাই মঙ্গলবার রাতে। ঢাকা সেনানিবাস থেকে আমারদের জানানো হয় শরীফ মারা গেছে। খবরটা শুনে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাড়ির সবাই কান্নাকাটি করছে। আমার ভাই আমাদের একমাত্র সম্বল ছিল। আমার বোনের বিয়ে কথা চলছে। ভাই বলেছে বোনের বিয়ে দিকে যত টাকা লাগে আমি দেব। তোরা কোনো চিন্তা করিস না। আমি মিশন থেকে ফিরে বিয়ে দেব। সেই ভাই আজ নেই। এখন আমাদের কী হবে। ভাই আমাদের সংসার চালায়।’
নিহত সেনা সদস্য শরীফ হোসেনের বাবা লেবু শেখ বলেন, ‘আমি তাঁতের কাজ করতাম। ছেলের চাকরি হওয়ার পর থেকে কোনো কাজ করি না। ছেলেই সংসার চালায়। তাঁর চাকরির টাকা দিয়ে সংসারের সব খরচ চলে। মিশনের যাওয়ার ৬ মাস আগে ছেলেকে বিয়ে করাই। আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। এত অল্প বয়সে ছেলে এভাবে চলে যাবে কোনো দিন ভাবিনি। শরীফের মা কোনো কথায় বলতে পারছে না।’
শরীফের প্রতিবেশী মাহমুদুল হাসান বলেন, ‘শরীফ ভালো একজন ছেলে ছিল। সবার সঙ্গে হাসি মুখে কথা বলত। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা ভালো একজন ছেলে হারালাম। সে দেশের হয়ে জীবন দিয়েছে। এটা এলাকার মানুষ হিসেবে আমাদের গর্ব।’
বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাজেদুল বলেন, ‘শরীফ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আমি তাদের পরিবারের খোঁজ খবর নেই। সে আমাদের গর্ব। অত্যন্ত ভালো একটি পরিবারের শরীফ একজন ভালো ছেলে ছিল।’

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৪ ঘণ্টা আগে