
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সালে পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার উল্লাপাড়া শহীদ মিনারে ভুক্তভোগী পরিবার ও পূর্বদেলুয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু, বড়হর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরমান আলী, হাফিজুর রহমান বাবলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে মামলাটি সাজানো হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ মামলা তদন্ত শেষে সিআইডি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় বিএনপির নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে। এ মিথ্যা মামলার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন হলো কারাগারে রয়েছেন। অবিলম্বে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের ৮ অক্টোবর পূর্ণিমা রাণী শীল সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তাঁর বাবা অনিল চন্দ্র শীল ১৬ বিএনপির নেতা-কর্মীকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ৪ মে এই মামলার রায় ঘোষণা করা হয়।
মামলায় ১১ জনকে যাবজ্জীবন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আব্দুল জলিল (৪০), আলতাফ হোসেন (৩৫), আব্দুল মমিন (২৮), আলতাফ (২৮), জহুরুল ইসলাম (২৮), হোসেন আলী (২৮), লিটন মিয়া (২৮), ইয়াসিন আলী (৩৭), আব্দুর রউফ (৩০), আব্দুল মিয়া (২৮) ও বাবলু মিয়া (২৮)।

২০২২ সালের ১৮ জুন হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় একটি ইজিবাইকসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশিকরে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা
২ মিনিট আগে
পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন এলাকার একটি কক্ষ থেকে রাসেল হাওলাদার (৪২) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা এবং রাজ্জাক হাওলাদারের ছেলে।
৮ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন দাবি করেছেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আাবাসনের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা সংঘর্ষের সূত্রপাত ঘটায়। আজ মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১০ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ গত ২০ এপ্রিল শুরু হয়। এরপরই কুল্লাগড়া ইউনিয়নেও ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নি
১২ মিনিট আগে