তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতির সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁরা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এতে বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমান (লুসাই রাড়ী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি আর আপিল করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
১১ মিনিট আগে
মেয়েকে বিয়ে দিবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
১৮ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
২১ মিনিট আগে