গোসাইরহাট

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
শরীয়তপুরের গোসাইরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে মা-শিশুর লাশ উদ্ধার
গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মেঘনায় ট্রলারডুবিতে আরও ২ লাশ উদ্ধার, নিখোঁজ ১
শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার দুপুরে এই দুই লাশ উদ্ধার করা হয়। এই পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কনে দেখতে এসে মেঘনায় ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু, বরসহ নিখোঁজ ৩
শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এখনো দুই ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।












