শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাইকে জখম এবং ১২টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, বগুড়ার ধুনট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরও তিনজন খুন হয়েছেন।
আমাদের প্রতিনিধিরা জানান, গত বুধবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় ফারুক মোল্লাকে হত্যা করা হয়। তিনি দোকান ব্যবসায়ী ছিলেন। ফারুক মোল্লা চরকুমারীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ফারুক ও তাঁর ভাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজ মোল্লার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে ফারুক মোল্লা ও তাঁর ছোট ভাই ফরহাদ মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ইউপি সদস্য সিরাজ মোল্লা পালিয়ে যেতে সক্ষম হন। পর দুর্বৃত্তরা তাঁদের বসতঘরসহ ১২টি ঘরে অগ্নিসংযোগ করে চলে যায়। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারুক মোল্লা মারা গেছেন।
শাহজাদপুরে আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ রোজগার আলীর ছেলে।
ধুনটে দুর্বৃত্তের মারধরে আহত আল-আমিন (২৪) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট শহরের জুতা ব্যবসায়ী ছিলেন।
গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন মারা যান। আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলে করে বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল-আমিন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে।
রাঙ্গুনিয়ায় জায়গাসংক্রান্ত বিরোধে মামার কাঠের লাঠির (বাটাম) আঘাতে ভাগনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের সোমবারিয়া হাটবাজারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (২৮)। তিনি একই ইউনিয়নের সুখবিলাস বুড়ির বাপের বাড়ির মৃত মো. আলীর ছেলে। অভিযুক্ত মামার নাম আবদুল আজিজ (৬০) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (৩০)।

খুলনার পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
৪ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
৫ মিনিট আগে
রাজধানীর আজিমপুরে ভিআইপি নামে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক ও মৎস্য ভবন মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার বেলা দেড়টার দিকে পরপর বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম।
৮ মিনিট আগে