
সাতক্ষীরা জেলার দেবহাটায় বিনোদনস্পট রূপসী ম্যানগ্রোভে (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কটি নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ করছিলেন ঠিকাদার। আর সেখানে উপস্থিত থাকা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বসে বসে কাজ তদারকি করছিলেন। অনিয়ম দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা সংস্কারে বাধা দিলে সটকে পড়েন ঠিকারদার ও এলজিইডির কর্মকর্তা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও। অনিয়ম দেখে কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, দেবহাটা উপজেলার সুশীলগাতী থেকে শীবনগরগামী রাস্তার কার্পেটিং কাজের টেন্ডার পায় ফয়সাল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫০০ মিটার রাস্তার কাজের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠে। গত ঈদুল আজহার আগে ঠিকাদার রাস্তা সংস্কারের কাজ শুরু করলে একপর্যায়ে স্থানীয়দের অভিযোগের মুখে তৎকালীন ইউএনও কাজ বন্ধ করার নির্দেশ দেন। এরপর বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠানটি আবার রাস্তায় কার্পেটিংয়ের কাজ শুরু করে।
আজ শনিবার কাপেটিংয়ের কাজ শুরু করে ঠিকাদারের লোকজন। একপর্যায়ে এলাকাবাসী রাস্তায় নিম্নমানের পিচ উচ্চ তাপমাত্রায় গলিয়ে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এলাকাবাসীর দাবি, রাস্তার কার্পেটিং ঠিকমতো রুলার না করায় পায়ের জুতা ও গাড়ির চাকার সঙ্গে পিচ উঠে আসছে। এ ছাড়া ওই রাস্তার বেডে ব্যবহৃত এজিং নিজে নিজে ধসে পড়ছে। রাস্তার ওপরে ময়লা-আবর্জনা রেখে নামমাত্র ট্যাগকোড দিয়ে কার্পেটিংৎয়ের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয়রা জানতে চাইলে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদার ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি ইউএনও মিলন সাহাকে অবহিত করা হলে সেখানে হাজির হন তিনি। রাস্তা নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
স্থানীয় বাসিন্দা আয়ুব হোসেন, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, হাবিবুর রহমানসহ অনেকে বলেন, ঠিকাদারের লোকজন রাতের আঁধারে নষ্ট ও নিম্নমানের পিচ তরল করে ভালো পিচের ড্রামে ভর্তি করে। রাস্তায় ব্যবহৃত পাথরগুলোর নির্দিষ্ট কোনো সাইজ নেই। উচ্চতাপে ময়লা, মাটি, বালু মিশিয়ে পাথর ও পিচ কম দিয়ে রাস্তা নির্মাণ করছে, যা বেশি দিন স্থায়ী হবে না। তাঁরা আরও দাবি করেন, ওই ঠিকাদার এত নিম্নমানের কাজে করছে যে, ১৫ দিন আগে দেওয়া কার্পেটিং হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে।
অভিযোগের ব্যাপারে সহকারী ঠিকাদার আলমগীর হোসেন আলম বলেন, ‘ভুল হয়েছে। যেভাবে কাজ করা যায় তার একটা ব্যবস্থা করেন, আপনাদের সঙ্গে আলাদা দেখা করে নেব।’ অন্যদিকে কাজের তদারকিতে থাকা উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সংযোগ পাওয়া যায়নি।
দেবহাটা উপজেলার ইউএনও বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু সমস্যা লক্ষ করা গেছে। যেহেতু এটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক। বিশেষ করে এই উপজেলার অন্যতম বিনোদনকেন্দ্রে যাওয়ার একমাত্র কার্পেটিংয়ের রাস্তা—তাই কার্যপত্রের নিয়ম অনুযায়ী কাজ করার জন্য প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকম অনিয়ম মেনে নেওয়া হবে না।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে