
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কৃষকেরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়বেন।
বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সাতক্ষীরা-২ (সদর উপজেলা ও দেবহাটা উপজেলা) আসনের বর্তমান সংসদ সদস্য জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মাদ আব্দুল খালেক (মুহাদ্দিস আব্দুল খালেক)।

বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৮ মিনিট আগে
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় কুমিল্লার সুয়াগঞ্জে লাখো মুসল্লির সমাগম হয়েছে। পরে চৌদ্দগ্রামের দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
১২ মিনিট আগে
চাঁদপুর শহরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নকল আমদানিকারকের স্টিকার লাগিয়ে বাজারজাত করার অভিযোগে এ এস এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ মিনিট আগে