
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের বিধবা কমলা দাসী (৬৫)। ১৯৮৮ সালে বন্যার সময় স্বামী হারানো এই নারী সতিনের ঘরের দুই সন্তানসহ ছয় ছেলে-মেয়েকে নানা কষ্টেশিষ্টে বড় করেছেন, বিয়েও দিয়েছেন। এখন অভাবের সংসারে তিনি একা। আয় বলতে বিধবা ভাতার মাসিক ৫০০ টাকা। এই দিয়ে কখনো আধপেটা, কখনো বা না খেয়েই দিন পার করছেন কমলা দাসী।
আজকের পত্রিকার কথা হয় তাঁর সঙ্গে। বাড়ির উঠানে কপালে হাত দিয়ে বসে ছিলেন তিনি। কমলা দাসী জানালেন, খুব কষ্ট হলে ছেলে-মেয়েরা মাঝে মাঝে কিছু টাকা বা খাবার কিনে দেন তাঁকে।
কমলা দাসী বলেন, ‘সরকার আমারে বিধবা ভাতা দেয় মাসে ৫০০ টাহা করি। তিন মাস পরপর এই টাহা তুলতি পারি। জিনিসপত্রের দাম বাড়ছে। শুনি সবারই নাকি বেতন বাড়ছে, কিন্তু আমার ভাতা তো বাড়তাছে না।’
বয়সের সঙ্গে কমলা দাসীর শরীরে বাসা বেঁধেছে বেশ কিছু রোগ। প্রায়ই একদম কাবু হয়ে পড়েন। তখন দিনের খাবারের সংকট ছাপিয়েও তীব্র হয়ে ওঠে আরেকটি মৌলিক চাহিদা।
ষাটোর্ধ্ব এই নারী বলেন, ‘৫০০ টাহা দিয়া এখন ১০ কেজি চালও পাওয়া যায় না। একখান ভাঙা ঘরে থাই। ছাবালগুলার অবস্থা ভালো না, তাগির দিনও ঠিকমতো চলে না। মাঝে মাঝে অনেক অসুস্থ হইয়ে পড়ি, কয়দিন পরপর ওষুধ লাগে। এই টাহা দিয়ে চাল কেনব নাকি ওষুধ আনব।’
ভাতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে ভাতার পরিমাণটা বাড়ানোর আবেদন জানান তিনি।
এ বিষয়টি নিয়ে কথা হয় তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা মাসে ৫০০ টাকা ভাতা পান। কয়েক বছর ধরে একই পরিমাণ ভাতা পাচ্ছেন তারা।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছ থেকে তাঁরা যে ভাতা পান, ১০ কেজি চাল কিনতেই তা শেষ হয়ে যায়। অর্থাৎ, একজনের ১০ দিনের চালের খরচও হয় না এই টাকা দিয়ে। যাদের অন্য কোনো আয় নেই, কাজ করতে পারেন না, তাদের এই অল্প টাকা দিয়ে আসলে কিছুই হয় না। এসব ভাতার পরিমাণ কমপক্ষে ১ হাজার টাকা হলেও কিছুটা চলত তাদের সংসার।’
এ বিষয়ে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বিধবা ভাতা পান কমলা দাসী। তবে দরিদ্র কমলার পক্ষে মাসে ৫০০ টাকায় সংসার চালানো বেশ কষ্ট হয়ে যায়। সামনে কোনো সুযোগ থাকলে তাঁকে সাহায্য করা হবে।’

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৯ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৪ মিনিট আগে