
কিছু দিন পর পবিত্র ঈদুল ফিতর। এ জন্য মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় সরকার দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করছে। অন্যদের মতো সেই চাল নিতে গিয়েছিলেন বৃদ্ধ এছাদ্দিন আলী (৮০)। কিন্তু চাল নিয়ে তাঁর আর বাড়ি ফেরা হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক জানালেন, এছাদ্দিন আলী আগেই মারা গেছেন।
আজ রোববার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এছাদ্দিন আলী ওই ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পাল্টাপুর ইউপি সদস্য নয়ন জানান, দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেওয়া শুরু হয়। বৃদ্ধ এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপস্থিত লোকজন ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) মো. তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি খবর পেয়ে এছাদ্দিন আলীর বাড়িতে গিয়েছিলাম। মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে