রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে হেরে জামানত হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরও ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পান, সে ক্ষেত্রে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি আইনে আছে। আমি এখন বাইরে। তাই বিস্তারিত বলতে পারছি না।’
এর আগে গতকাল মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ভোট পড়ে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি বা ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এতে জাতীয় পার্টির মুস্তাফিজুর রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান জামান পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬টি বা ৭ দশমিক ৯৪ শতাংশ ভোট। তিনি যদি ২২ হাজার ৪৭৮ ভোট পেতেন, তাহলে জামানত ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন। ১৭২ ভোটের জন্য জামানত হারাতে যাচ্ছেন তিনি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী বিধিমালা ২০১০-এর ৪৪ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ ভোটের কম) অপেক্ষা কম ভোট পেলে তাঁর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’
জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (১০৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫৮০৯ ভোট), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (২৮৬৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (২৬৭৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী শরিফার রহমান (৫১৫৬ ভোট) জামানত হারাতে যাচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। তিনি তাঁর জামানত ফেরত পাবেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে