
দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের পরশ লাগতে শুরু করেছে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়ে, আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে। স্থানীয় অনেক বাসিন্দা ইতিমধ্যে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।
আজ শনিবার (৮ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এই তথ্য নিশ্চিত করেন। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
আগের দিন শুক্রবার এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় স্থানীয়ভাবে শীতের তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঐতিহাসিকভাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড করা হয় এবং নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীত আরও বাড়তে পারে।
সন্ধ্যার পর থেকে স্থানীয় বাজারে গরম চা, ভাজাপোড়া এবং ঐতিহ্যবাহী ভাপা পিঠার দোকানে মানুষের ভিড় বাড়ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘সন্ধ্যা হলেই ঠান্ডা লাগে। রাতে ও ভোরে চাদর ছাড়া থাকা যায় না।’
তেঁতুলিয়া ঘুরতে আসা পর্যটক ফিরোজ আলী তাঁর অভিজ্ঞতা জানিয়েছেন, ‘এখানকার বাতাস ঢাকার তুলনায় অনেক ঠান্ডা। এখানে এসে শীতটা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।’
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। সামনে আরও কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দার ওয়ারী বিভাগ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে...
১ মিনিট আগে
খুলনা নগরীর লবণচরা থানাধীন শিশু বাগান আশি বিঘা এলাকা থেকে নাজমুল (১৯) নামে এক যুবককের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গুলি করে ও কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বাবা দেবাশীষ দত্তের সঙ্গে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কথা হয়েছিল ৭ বছরের মহিমা দত্তের। বাবা বলেছিলেন, তার জন্য জামা ও চকলেট কিনেছেন। আজ বুধবার দুপুরের মধ্যে দেশে ফিরবেন। বাবা-মা ও ছোট ভাই দেশে ফিরবেন ঠিকই, তবে জীবিত নয়—কফিনবন্দী হয়ে।
৬ মিনিট আগে
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রায় পাঁচ বছর পর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে স্থাপিত ক্লিনিকটি জনবল সংকটে এত দিন বন্ধ ছিল। বুধবার পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে দুই দিন কার্যক্রম শুরুর আশ্বাস দেন।
১৩ মিনিট আগে