
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেলতলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কামাল কাছনা এলাকার মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার খলিলুর রহমান (৫২)।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা আজ বিকেলে নারিকেলতলা এলাকার এক নারীকে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুজনকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ বলছে, মুশফিক বিন সাত্তার একজন প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগে কখনো র্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে তিনি প্রতারণা করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে