
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান মিয়া (৬) হত্যায় মামলায় এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সম্প্রতি একটি ছাগল চুরি করে। এরপর থেকে তাকে ছাগল চোর বলে ডাকায় সে ক্ষিপ্ত হয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকার একটি তামাক থেকে থেকে শিশু রোমানের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আমিনুর ইসলামের ছেলে। গ্রেপ্তার কিশোর একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কিশোর সম্প্রতি এক প্রতিবেশীর একটি ছাগল চুরি করে, যা দেখে ফেলে শিশু রোমান। এরপর স্থানীয়ভাবে বৈঠক হলে কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর থেকে শিশু রোমান দেখা হলেই ওই কিশোরকে ‘চোর, ছাগল চোর’ বলে ডাকত। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে কিশোর।
পূর্ব পরিকল্পনা মোতাবেক গত শুক্রবার বিকেলে স্থানীয় সেতু বাজারের পাশে রোমানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের তামাক খেতে খেলাধুলা করে ওই কিশোর। এর একপর্যায়ে শিশু রোমানকে গলাটিপে হত্যা করে তামাক খেতে সামান্য মাটি ও তামাক পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় কিশোর।
এদিকে শিশু রোমানের কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে তাঁর পরিবার। গত শনিবার বিকেলে ওই তামাক খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা রোমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের পরিবার।
তথ্য প্রযুক্তসহ নানা কৌশল অবলম্বন করে আদিতমারী থানা-পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে