
কুড়িগ্রামের চিলমারীতে কিশোরকে ঘরে আটকে রেখে বর্বর ও পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে কিশোরী বান্ধবীর পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নির্যাতনের শিকার কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দিলেও তিন দিনেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ।
নির্যাতনের শিকার কিশোর (১৭) উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই ইউনিয়নের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
কিশোরের পরিবারের অভিযোগ, ‘প্রেমের অপরাধে’ কিশোরীর পরিবারের পক্ষের ১২-১৩ জন সদস্য ভুক্তভোগীকে আটকে রেখে পাশবিক নির্যাতন করে। এ নিয়ে ১৫ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চিলমারী মডেল থানায় এজাহার দেন। তবে নানা ‘অজুহাতে’ মামলা নথিভুক্ত করেনি পুলিশ।
তাঁরা জানান, ৯ জুন সন্ধ্যায় ওই কিশোরী মোবাইল ফোনে কল দেয়। কিশোরীর বাড়ির সামনে দেখা শেষে তারা দুজনে সেখান থেকে অন্যত্র চলে যায়। কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পরদিন তাদের খুঁজে বের করে। এরপর কিশোরকে স্থানীয় একটি বাড়ির ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়।
নির্যাতনের বর্ণনা দিয়ে কিশোরের বাবা বলেন, ‘কিশোরীর চাচার নেতৃত্বে আমার ছেলের হাত-পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে ঘরের ভেতর খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। তার শরীরে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। অভিযুক্তরা তার পিঠে, বুকে, হাতে ও পায়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। এমনকি তার পুরুষাঙ্গে ও হাত-পায়ের নখে সুই ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে।’
কিশোরের বাবা আরও বলেন, ‘ওই কিশোরীর চাচা সাবেক সেনা সদস্য। এ জন্য সে জানে কীভাবে নির্যাতন করা লাগে। ছেলের অবস্থা খুব খারাপ। ছেলের লিঙ্গে সুই ফোঁড়াইছে। তাকে আলাদা নল লাগিয়ে প্রস্রাব করানো হচ্ছে। এলাকাবাসীর কাছে চাঁদা তুলে চিকিৎসা করাচ্ছি।’
মামলা না হওয়ায় আক্ষেপ করে ভুক্তভোগীর বাবা বলেন, ‘১৫ জুন থানায় লিখিত অভিযোগ দেই। ওসি সাহেব বলছেন, রংপুর মেডিকেলে ভর্তির সার্টিফিকেট এবং ছেলের ভিডিও দিতে হবে। প্রিন্ট করে জমা দিতে হবে। এভাবে কাগজ দেওয়ার পর আমার স্বাক্ষর নিয়েছে। এখন তারা (পুলিশ) বলতেছে, থানায় না দিয়ে কোর্টে দেন, ভালো হবে। এভাবে বলে মামলা এখনো রেকর্ড করেনি।’
কিশোরকে নির্যাতনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কিশোরীর চাচা বলেন, ‘স্থানীয়রা আমাদের নিয়ে গেছে। উনি (কিশোর) যে একটা মেয়েকে নিয়ে পালাই গেছে, ধরে নিয়ে আসা হয়, বা রাখা হয়। এটা স্থানীয়রা বৈঠক দিয়ে তাদের শাসন করে পাঠাই দেয়, তারা মারধর করে।’
কারা মারধর করছে এই প্রশ্নে কিশোরীর চাচা বলেন, ‘ছেলের গার্জিয়ানরা মারধর করছে। মারধরের ঘটনায় যদি মেডিকেল টেস্টে প্রমাণিত হয়, আর এটার যদি সঠিক অভিযুক্ত আমি হই এ জন্য আইনগতভাবে যেটা হবে, সেটা মানতে আমি রাজি।’
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘তিন দিন আগে অভিযোগ দিয়েছিল। পরে আসামিদের নাম সংশোধনের জন্য বাদী এজাহার ধরে রাখেন। সংশোধন করে গতকাল (বুধবার) জমা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা এসপি স্যারের অনুমোদনের জন্য অপেক্ষায় আছি। স্যার অনুমোদন দিলে মামলা নথিভুক্ত করা হবে।’ এসপির অনুমোদন ছাড়া মামলা নথিভুক্ত করা সম্ভব নয় বলে দাবি করেন ওসি।

ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল...
৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
২৩ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর আগে গতকাল বুধবার ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
২৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এই সব জাল ধ্বংস করা হয়।
২৮ মিনিট আগে