ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে বেড়েছে পাটকাঠির কদর। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষকেরা জানিয়েছেন, ভরা বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি না থাকায় মাটি খুঁড়ে তাঁদের পাট জাগ দিতে হয়েছে। এতে নষ্ট হয়েছে পাটের গুণগত মান। ফলে দামও তুলনামূলক কম পেতে হচ্ছে। তবে বাজারে পাট বিক্রি করে কোনোরকমে উৎপাদন খরচ উঠলেও পাটকাঠি বিক্রি করে সে ক্ষতি হয়েছে তা অনেকটা পুষিয়ে যাচ্ছে বলেও জানান তাঁরা।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় এ বছর ৬ হাজার ২৮০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬১ হাজার ১৫ টন আঁশ।
সরেজমিনে জেলার সদর উপজেলা জগন্নাথপুর, রহিমানপুর, সালন্দর, আউলিয়াপুর, রুহিয়া, বিলপাড়া, হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গীসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, পাট ধোঁয়ার পর বেশ যত্নের সঙ্গে পাটকাঠি শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। গ্রামীণ সড়কের পাশে মাইলের পর মাইল জুড়ে চলছে পাটকাঠি শুকানো কাজ।
সদর উপজেলার বিলপাড়া গ্রামের পাটচাষি শহীদুল ইসলাম জানান, পাটকাঠির চাহিদা ভালো থাকায় দূর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা বাড়ি এসে কিনে নিয়ে যায়। এতে বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
জগন্নাথপুর এলাকার কৃষক বাহার উদ্দিন বলেন, ‘গত কয়েক বছর আগেও ঘরের ছাউনি, বাড়ির চারপাশে বেড়া অথবা রান্নার কাজে জ্বালানি হিসেবে পাটকাঠির ব্যবহার হতো। তখন তেমন চাহিদা ছিল না। কিন্তু পাটকাঠি এখন আর ফেলনা হয়ে পড়ে থাকে না। চাহিদা বাড়ায় আঁশের চেয়ে পাটকাঠি বিক্রি করে বেশি লাভবান হচ্ছি।’
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভগতগাজী এলাকার প্রান্তিক কৃষক দীনেশ রায় জানান, ৫০ শতক জমির পাট থেকে তিনি যে পাটখড়ি পেয়েছেন তা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা যাবে।
একই এলাকার কৃষক বলরাম ঘোষ জানান, একশত মোটা পাটকাঠি ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে একই পরিমাণ ১০০-১৫০ টাকায় বিক্রি হতো।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিবেশবান্ধব পাটে রয়েছে বহুমুখী ব্যবহার। পাটের আঁশের পাশাপাশি কাঠিরও রয়েছে উল্লেখযোগ্য ব্যবহার। বিশ্ব বাজারে বাণিজ্যিকভাবে পাট কাঠির রয়েছে বাড়তি চাহিদা। ফলে পাটকাঠিও ভালো দামে বিক্রি করছেন কৃষকেরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার পাটের ভালো ফলন হলেও শুরুতে বৃষ্টি না হওয়ায় কৃষকেরা কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছিলেন। তবে সে ঝুঁকি সামলিয়ে উঠছেন তাঁরা। বাজারে পাটের আঁশের পাশাপাশি পাটকাঠির ভালো দাম রয়েছে। এ অঞ্চলের পাট দেশের বিভিন্ন পার্টিকেল বোর্ড মিলে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অপরদিকে, পাটকাঠি সঠিকভাবে সংরক্ষণ করার লক্ষ্যে কৃষকদের বিশেষত প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। এতে পাটকাঠির সঠিক ব্যবহারে ঘুরে দাঁড়াতে পারে এ জেলার পাটশিল্প। তৈরি হতে পারে বিশ্ব বাজারে পণ্য রপ্তানির নতুন দুয়ার।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে