
নীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সদর উপজেলার আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ উত্তোলন করা হয়।
এ সময় সদর থানার উপপরিদর্শক সজীব সাহা, নিহত আবু বক্করের ছেলে লিটন রহমান ও সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে আজ দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের দেহাবশেষ উত্তোলন করা হয়। পরে তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
লিটন রহমানের অভিযোগ, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তাঁর বাবা আবু বক্কর ছিদ্দিককে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে ওই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
সে সময়ে অনুকূল পরিবেশ না থাকায় গত বছরের ৩ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন তিনি। ২০২ জনের মধ্যে ওই মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে