
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাঈদ মাহাবুব নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘মারপিটের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা অভিযোগ করছেন ওই যুবলীগ নেতা।’
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত যুবলীগ নেতাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতা সাঈদ মাহাবুব উপজেলার ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর অভিযোগ ওঠা চেয়ারম্যান একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সাঈদ মাহাবুব সাংবাদিকদের বলেন, ‘সকালে হলদিবাড়ী বাজারে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে জুস কিনতে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে পাশে থাকা একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম হাতে এঙ্গেল নিয়ে আমার মাথায় মারলে সেটা চোখের পাশে লাগে। আঘাতের স্থানে নয়টি সেলাই দিয়েছেন চিকিৎসক।’ এ ঘটনায় চেয়ারম্যানকে ১ নং আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যেতে বলে। পরে আমি ঘটনাস্থলে যাই। দু’পক্ষের মধ্যে মারপিট আগেই হয়েছে। সাঈদের সঙ্গে কিছুদিন ধরে মনমালিন্য চলছে। তাই সে অভিযোগ করতেই পারে।’বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন,‘হলদিবাড়ী বাজারে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনাটি পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে