
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত যুবক আশিকুজ্জামান (২১) মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুবকের স্বজন ও ফুলবাড়ী থানা-পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
আশিকুজ্জামানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্ৰামে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। সেখানে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে নিয়ে গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম আশিকুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে