পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানিকারক গ্রুপ। তবে ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে ভারত-নেপাল দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।
জানা যায়, আন্তর্জাতিক মহান মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী এক্সপোর্টার ইমপোর্টার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে আগামী ৩০ এপ্রিল (শনিবার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) মোট ৬ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী ০৭ মে (শনিবার) হইতে যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে ৷
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, আন্তর্জাতিক মহান মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ভারত-বাংলাদেশ দুই দেশের যৌথ সিদ্ধান্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ দিন পাথরসহ সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ৭ মে সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৬ মিনিট আগে
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালের আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।
১৮ মিনিট আগে