
দুপুরে গোসল সেরে নতুন পোশাক পরে বাবার সঙ্গে মোটরসাইকেলের সামনে বসেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বাবা প্রশান্ত চন্দ্র রায়, আর পেছনে বসেছিলেন দাদা নির্মল চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলসীহাটের একটি বিয়েবাড়ি। কিন্তু সেই পথ আর শেষ করা হলো না তাঁদের।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের জুট মিল-সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাবা প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। গুরুতর আহত অবস্থায় দাদা নির্মল চন্দ্র রায়কে (৭৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত বন্ধনকে ভর্তি করা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)।
প্রায় ১০ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এনআইসিইউতেই থেমে যায় ছোট্ট বন্ধনের জীবন। এক দিনের ব্যবধানে একই দুর্ঘটনায় হারিয়ে যায় একটি পরিবারের তিন প্রজন্ম। নিহত নির্মল চন্দ্র রায় ও তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার বাসিন্দা। প্রশান্ত চন্দ্র রায় পেশায় পল্লিচিকিৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া থেকে বড়াইবাড়ীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনজন। মন্থনা বাজারের জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাস দেওয়ার চেষ্টা করেন মোটরসাইকেলচালক। এ সময় সড়কে পড়ে থাকা ধানের খড়ের কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। মুহূর্তেই ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়েন বাবা, ছেলে ও নাতি।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে একে একে মারা যান বাবা, দাদা এবং সবশেষে ছোট্ট বন্ধন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ ঘণ্টা আগে
সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
২ ঘণ্টা আগে