
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আলামিনকে ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বিজিবি তাঁকে দেশে নিয়ে আসে।
বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘পাঁচজন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফের ধারণা, সীমান্তের আশপাশে থাকা কেউ তাঁদের সহযোগিতা করেছেন। সে সময় আলামিন নামে এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিল। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল–বোঝাবুঝি ছিল। আমাদের পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হয়েছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় আলামিনকে তারা ফেরত দিয়েছে।’
জানা গেছে, আজ সকালে বিরলের এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাঁকে তাদের ক্যাম্পে তুলে নিয়ে যায়। তাঁর পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফেরত আনে বিজিবি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে