
নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন। যদিও বিষয়টিকে ‘ভুল হয়েছে’ বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।
ভিডিওতে ছাত্রদল নেতা শিবলু প্রধান বলেন, ‘শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি, আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ জিয়ার গণদল জাতীয়তাবাদী ছাত্রদল। ম্যাডাম জিয়ার মনোবল, তারেক রহমানের বাহুবল, জাতীয়তাবাদী ছাত্রদল।’
এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা চলছে জেলাজুড়ে। এ নিয়ে খোদ ছাত্রদলের জেলা-উপজেলার নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভুলে ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে। আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করিনি। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক বলেন, ‘এ ধরনের স্লোগান আমাদের দলের কোনো ছেলে দিতে পারে না। এটি একটি চক্রান্ত, বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির মূলনীতি বা স্লোগান ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক রয়েছেন।
২৩ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩৭ মিনিট আগে
ড. তসিকুল ইসলাম রাজা ছিলেন একজন প্রতিবাদী কবি, নিবেদিতপ্রাণ গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। আধুনিক বাংলা কবিতা, লোকসংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার ভিড়। প্রায় ২০০ বছরের পুরোনো এই হাটটি ঐতিহ্য বহন করে আসছে মেহেরপুর জেলার। এই পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতা ও ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে