রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২২৯টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তাদের ভোট নেওয়ার কথা থাকলেও ইভিএম জটিলতায় ভোট গ্রহণ ধীর গতি হওয়ার কোথাও কোথাও রাত পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে চরম ভোগান্তিতে পড়েন ভোটারেরা।
বিকেল ৫টায় পার্বতীপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, অনেক নারী ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ফুলি বেগম, জাকিয়া বেগম, টুলটুলি বেগমসহ কয়েকজন নারীকে মাঠের এক পাশে বসে থাকতেও দেখা যায়।
বসে থাকা নারীরা আজকের পত্রিকাকে জানান, তাঁরা সারা দিন লাইনে দাঁড়িয়ে ছিলেন। আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি।
ফুলি বেগম বলেন, ‘বাবা, সারা দিন থাকনু এঁটে (ভোট কেন্দ্রে), ভোট দিবার পারনু না। এই কষ্ট কোনটে থোও অ্যালা।’
সারা দিন কেন্দ্রে থেকেও আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়ে ক্ষোভ ও কষ্ট নিয়ে বাড়ি ফিরেছেন পার্বতীপুর এলাকার আব্দুল করিম, মতিন, রিপন, পিয়ারী বেগম, আমেনা বেগম, আমিনা বেগমসহ প্রায় ২০০ জন নারী-পুরুষ।
আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন লাইনোত খাড়া হয়া থাকিয়াও মনের মতো প্রার্থীকে ভোট দিবার পানুনা। খুব খারাপ লাগতেছে।’
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে জানা যায়, ইভিএমে ভোট নিতে ধীর গতি থাকায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ৯২২ ভোটের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কাস্ট হয় ১৪০ টি, আর্কেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৮১১ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পরে ২৫০ টি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১ হাজার ২২২ ভোটের মধ্যে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ভোট পরে ২২৪ টি, লালকুঠি বালিকা স্কুল অ্যান্ড মহাবিদ্যালয়ে ১ হাজার ৬০৮ ভোটের মধ্যে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পরে ২৭৭ টি। পার্বতীপুর রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৬৪৩ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়ে ৬৭৮ টি।
পার্বতীপুর রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বিকেল ৫টায় গিয়ে দেখা যায়, ১ হাজার ৫৩০টি ভোট পড়েছে। তবে সেই কেন্দ্রে বিকেল ৫টার পরও ভোট গ্রহণ চলছে।
পার্বতীপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহীন মিয়া সন্ধ্যা সাড়ে ৬টায় আজকের পত্রিকাকে বলেন, ‘২ হাজার ৯২৩ ভোটের মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট কাস্ট হয় ১ হাজার ৪১০ টি। এখনো চলছে। তিন শতাধিক নারী ভোট দেওয়ার জন্য কেন্দ্রের ভেতর রয়েছে।’
শাহীন মিয়া আরও বলেন, ‘ভোট গ্রহণ শেষ করতে রাত ১০টা হতে পারে।’
অনেকেই ভোট না দিয়ে বাড়ি ফেরার বিষয়ে জানতে চাইলে শাহীন মিয়া বলেন, ‘যারা কেন্দ্রের ভেতর রয়েছেন, তাদের ভোট নেওয়া হচ্ছে। যাঁরা কেন্দ্রের বাইরে গেছেন, তাঁরাতো আর ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক একই কথা বলেন, পার্বতীপুর রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রমাপদ সেনও।
সন্ধ্যায় মোবাইলে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইভিএমে বড় ধরনের তেমন কোনো ত্রুটি হয়নি। অনেকেই ভোট দিতে গোপনে কক্ষের ভেতর সময় নেওয়ায় অন্যরা ভোগান্তিতে পড়েন। আবার কারও হাতের ফিঙ্গার মেলেনি। সাড়ে ৪টায় ছিল ভোট গ্রহণের শেষ সময়। কিন্তু ওই সময়ের পরও অনেকই ভোট দিতে না পারায় তাঁদের ভোট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম শান্তা বলেন, ‘শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। বিদ্যালয়ে কোনো টিউবওয়েল নেই। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পাশের বাড়িতে যেতে হয়। বাংলার শিক্ষক থাকলেও গণিত ও ইংরেজির শিক্ষক নেই। শিক্ষক না থাকলে কীভাবে পড়ালেখা হবে? আমি নবম শ্রেণিতে পড়ি।
১৭ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
মো. রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটের শ্রমিক ছিলেন। মাধ্যমিক না পেরিয়েই দন্ত চিকিৎসক বনে গেছেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বারও খুলে বসেছেন। তাঁর নামের সঙ্গে ‘এলএমএএফ’ ও ‘ডিএমএ’ পদবি সাঁটিয়ে দিয়েছেন। মোহনগঞ্জ ছাড়াও জেলা সদর ও আটপাড়াতেও হিরণের দন্ত চিকিৎসার চেম্বার রয়েছে।
২৬ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৭ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা...
৩৩ মিনিট আগে