
ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রাম ও সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম জান্নাতুন (১২) ও আদিত্য রায় (৭)। জান্নাত সদরের বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। আদিত্য একই উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতন রায়ের ছেলে।
জান্নাতের স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতের খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় জান্নাত। দিবাগত রাত ৩টার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
একই রাতে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই মারা যায় আদিত্য।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে