নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে