দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও চারজন আহত হন। আজ বুধবার সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫)।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন–উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ওমর আলী (৫৫), তাঁর স্ত্রী মোমেতা বেগম (৪৫) এবং ছেলে সামিরুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ওমর আলীর সঙ্গে হায়দার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে আজ বুধবার সকালে ওমর আলী ওই বিরোধপূর্ণ জমিতে পানি দিতে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ওমর আলীর পরিবারের লোকজন হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেনের পিঠে ও রাকিবের গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার। গুরুতর আহত অবস্থায় রাকিবকে প্রথমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পাঁচজনকে হাসপাতালে ভর্তি আনা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চারজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২২ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৭ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে