
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। গণ-অভ্যুত্থানে মানুষের যেই আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’
আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজের ফলক উন্মোচন ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘শহীদ ও আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই।’
সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত সারের কোনো সংকট নেই। রংপুরে ফসলের ভরা মৌসুমে সারের যেন সংকট না হয়, সে জন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলব রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।’
দেশে চলমান উন্নয়নকাজ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। আমরা চলমান কাজগুলো সমাপ্ত করার ব্যবস্থা নিয়েছি।’ বর্তমান সরকারের সময় দেশের সব অঞ্চলে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে