Ajker Patrika

পঞ্চগড়ে গোরস্তানের পাঁচ কঙ্কাল চুরি

পঞ্চগড় প্রতিনিধি 
পঞ্চগড়ে গোরস্তানের পাঁচ কঙ্কাল চুরি
কঙ্কাল চুরির খবর শুনে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। গতকাল রোববার রাতে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এগুলো চুরি করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আজ সোমবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে তারা দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকে কঙ্কাল উধাও।’ স্থানীয় হাচান আলী নামের একজন বলেন, ‘আমরা কখনো ভাবিনি আমাদের এলাকার কবরস্থান থেকে এভাবে কঙ্কাল চুরি হবে। এটি শুধু অমানবিক নয়, বরং মৃত ব্যক্তিদের প্রতি গভীর অসম্মান।’

স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন, কঙ্কাল চুরির পেছনে কোনো অপরাধী চক্র জড়িত থাকতে পারে, যারা অবৈধ চিকিৎসা, জাদুবিদ্যা বা কুসংস্কারমূলক কাজে এসব কঙ্কাল ব্যবহার করে থাকে।

ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন, এ ঘটনায় শুধু মৃত ব্যক্তিদের পরিবার নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে। এটা কোনো সাধারণ অপরাধ নয়। প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ‘আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না পেলেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্তে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত